জুন মালিয়া বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাত করলেন
দি নিউজ লায়ন ; বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত তৃণমূলের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড এর বিধাননগর এলাকায় পরাজিত বিজেপি দলের প্রার্থী সমিত কুমার দাশ এর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।দীর্ঘক্ষণ তিনি কথা বলেন পরাজিত বিজেপি প্রার্থী সমিত কুমার দাশ এর সঙ্গে।জুন মালিয়া বিজেপির পরাজিত প্রার্থী কে মিষ্টি খাইয়ে পাশে থাকার আশ্বাস দেন ।
সেই সঙ্গে সৌজন্য ও শান্তির বার্তা দেন। নব নির্বাচিত তৃণমূলের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া ও পরাজিত বিজেপি দলের প্রার্থী সমিত কুমার দাশ মেদিনীপুর বিধানসভা এলাকায় সর্বস্তরের মানুষ কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।বিধানসভা নির্বাচনের সমস্যা ওই দুই প্রার্থী একবার মুখোমুখি হওয়ায় একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলেন।
যে ভাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার প্রতিদ্বন্দী বামফ্রন্টের সিপিআই দলের প্রার্থী সন্তোষ রানার মেদিনীপুর শহরের বাড়িতে এসে সৌজন্য বিনিময় করে নজির সৃষ্টি করেছিলেন। ঠিক একই ভাবে বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক জুন মালিয়া তার প্রতিদ্বন্দী বিজেপির পরাজিত প্রার্থী সমিত কুমার দাশ এর বাড়িতে গিয়ে সৌজন্য ও শান্তির বার্তা দিয়ে নজির সৃষ্টি করলেন।মেদিনীপুর এর বিধায়ক অভিনেত্রী জুন মালিয়ার এই উদ্যোগে খুশি তার বিধানসভা এলাকার বাসিন্দারা।

Post a Comment